Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে বিএনপি অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মী গ্রেফতার

admin • 01 Apr 2023, 07:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে বিএনপি অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মী গ্রেফতার

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর :

জামালপুরে নাশকতার অভিযোগে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ জন নেতাকর্মীকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।

 

গতকাল শুক্রবার ও শনিবার (১লা মার্চ) সকালে শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আজ শনিবার ( ১লা এপ্রিল) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ইমন।

 

গ্রেফতারকৃতরা হলেন- জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী (৫৮), জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানু রহমান (৫৫), পৌরসভার ১১নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন (৬০), সদর থানা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মোকছেদুর রহমান হারুন (৪৫), উত্তর শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপুল(৩৬), মোঃ উবায়দুল্লাহ (৫৪), শেখ আল সাখাওয়াত পারভেজ রাজন (৩১), কামরুল হাসান কাবুল(৩৮), মোঃ সুফিয়ান কবির শিপন(৪৫), আবুল মুনসুর(৫০), শাকিব হোসেন(২২), শফিকুল ইসলাম(৩৫), মোঃ লাল মিয়া(৩৬), আল আমিন(২৯), আলা উদ্দিন(৩৬), আতাউর রহমান (৬০),আলী রেজা (৫৮), ইয়াকুব মিয়া(৪০), মোঃ সাজু মিয়া(৩৬), মোঃ সুমন মিয়া (২৬), আবুল হাসান জয় (২৭)।

এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, পুলিশ বিনা কারনে বিএনপি নেতাকর্মীদের আটক করে নিয়ে মামলা দিচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

 

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কাজী শাহনেওয়াজ ইমন বলেন, নৈরাজ্য ও নাশকতার অভিযোগে বিএনপির ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।