Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ ব্যবসায়ীর মৃত্যু

admin • 15 Dec 2023, 04:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর সদর উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাস স্ট্যান্ডে এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে। আহত ৬ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর সকাল‌ ৪ টা দিকে উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাস স্ট্যান্ডে কাছে এ সড়ক দুর্ঘটনায় ঘটে।

 

নিহতেরা হলো, জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার সামছুল ইসলাম (৪৫) ও টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার আনোয়ার হোসেন (৪০)।

আহতেরা হলেন, জালাল উদ্দীন , মো: ওজি, মৌসুমি, সুজা মন্ডল, শরিফা, শহিদুল। তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

জামালপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহব্বত কবির দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে ৬ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।