জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. রিফাত (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয় তার।
নিহত মো. রিফাত শেরপুর জেলার দীঘারপাড় গ্রামের হালিম সরকারের ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ খান বলেন, রিফাত তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে রিফাত।
একপর্যায়ে পানিতে ডুবে যায় সে। পরে ফায়ার সার্ভিস একটি ডুবুরি দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





