Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে পারিবারিক কবরস্থান থেকে সাত কঙ্কাল চুরি

admin • 06 May 2024, 11:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে পারিবারিক কবরস্থান থেকে সাত কঙ্কাল চুরি
সাকিব আল হাসান নাহিদ, জামালপুর:

জামালপুরের ইসলামপুরে একটি পারিবারিক কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া উত্তরপাড়ার একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।

তবে বিষয়টি সম্পর্কে অবগত নয় ইসলামপুর থানা পুলিশ। সোমবার (০৬ মে) বিকেলে বিষয়টি জানতে পেরে কবরস্থানে জড়ো হন স্থানীয়রা।

এর আগে, রোববার রাতে কোনো এক সময় ঘটনাটি ঘটে বলে আশঙ্কা প্রকাশ করেন মরদেহগুলোর স্বজন ও স্থানীয়রা। তারা বলেন, গতরাতে একই কবরস্থান থেকে কে বা কারা মরদেহগুলো নিয়ে যায়।

 

আজ বিকেলে বিষয়টি আমরা জানতে পারি। কবরস্থানে এসে সাতটি কবরে গর্ত ও মরদেহগুলোর চুল এবং দেহের অংশবিশেষ পরে থাকতে দেখেন তারা। এসময় তারা লক্ষ্য করেন কয়েকটি কবরে মরদেহ নেই। চুরির বিষয়টি নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন বলেন, আমি ঘটনাটি শুনেছি। মৃতদের আত্মীয়স্বজন এবং গ্রামবাসী এই ঘটনায় ক্ষুব্ধ।

 

প্রসঙ্গত, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়ে কিছুই জানে না ইসলামপুর থানা পুলিশ। থানার ওসি সুমন তালুকদার বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। কেউ সাধারণ ডায়েরি কিংবা অভিযোগ দিতেও আসেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।