Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

admin • 14 Feb 2025, 09:47 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

জামালপুরে নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া।

 

শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের সন্ত্রাস বিরোধী আইনে মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার ও জামালপুর শহরের ফৌজদারী এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন, পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত মিয়া (২৯) ও একই ইউনিয়নের চকপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে সাবেক ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলম (৩৩)।

 

জানা যায়, জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে এ দুই নেতার বিরুদ্ধে।

 

মামলার বাদী এসআই মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাহাত মিয়াকে বৃহস্পতিবার দুপুরে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার থেকে সরিষাবাড়ি থানা পুলিশ গ্রেফতার করে। অপরদিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা শহরের ফৌজদারী মোড় এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের সদস্য হৃদয় হাসান আলমকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

 

এ প্রসঙ্গে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।