Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক

admin • 18 Dec 2024, 03:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক

জামালপুরে জুলাই-আগস্ট আন্দোলনে নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।

 

আটকৃতদের বিরুদ্ধে জুলাই ও অগাস্ট আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ( ১৭ ডিসেম্বর)  রাতে জামালপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক।

 

আটকৃতরা হলেন- জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ইসলামপুরের চর পুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয় (২৪), জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত (২৩), মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শুভ (২৩) এবং গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পিয়াস হাসান নীল (২৩)।

 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, আটককৃতদের বিরুদ্ধে জুলাই ও অগাস্ট আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে। আজ বুধবার তাদের আদালতে পাঠানো হবে। এমন অভিযোগে আরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।