Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক

Shakib Nahid • 05 Aug 2025, 09:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক

দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে ওই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সকাল ৯টার দিকে মেলান্দহ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম মোঃ রুহুল আমীন (২৮)। সে উপজেলার ০৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মহিরামকুল গ্রামের মমিনুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আটক রুহুল আমীনকে মেলান্দহ থানায় হওয়া নাশকতার মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবেই এ অভিযান ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।