জামালপুরের সরকারিভাবে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে সিংহজানী খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস।
জেলা জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, চলতি মৌসুমে জেলায় সরকারিভাবে ৭ হাজর ৫৮১ মেট্রিক টন ধান, ১৫ হাজার ৬২৯ মেট্রিক টন সেদ্ধ চাল ও ৮৭২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, চুক্তিবদ্ধ ১৫১ জন চালকল মালিক সরকার নির্ধারিত ৪৭ টাকা কেজি মূল্যে সেদ্ধ চাল, ৪৬ টাকা কেজি মূল্যে আতপ চাল এবং কৃষকরা ৩৩ টাকা কেজি মূল্যে ধান সরবরাহ করবেন। একজন কৃষক সর্বোচ্চ তিন টন ধান সরবরাহ করতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিনাত শামছুন্নাহার সুলতানা ও সিংহজানী খাদ্য গুদামের এসএমও ইসরাত আহমেদসহ মিল মালিক ও কৃষকরা।





