জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বালিজুড়ী বাজারের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল প্রমূখ।
এর আগে মেলায় বিভিন্ন অঞ্চল থেকে আগত নার্সারী মালিকদের স্টল প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। পরে শিশু কিশোর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। তিন দিন ব্যাপি এ মেলা আগামী ১০ আগস্ট সমাপ্ত হবে।





