Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ঝালমুড়ি বিক্রেতার মাটি চাপা লাশ উদ্ধার

admin • 18 Mar 2024, 08:10 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে ঝালমুড়ি বিক্রেতার মাটি চাপা লাশ উদ্ধার

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সুমন(৩৪) ঝালমুড়ি বিক্রতার মাটি চাপা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ সোমবার (১৮মার্চ) সকালে উপজেলার সিধুলি ইউনিয়নের তরপা শিমুল তলা মোড়ে জোড়া ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সুমন পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা। সে গত রাতে তার সহোদর বড় ভাইয়র সাথে রাত ১১টা পযন্ত ছিলেন পরে পান খাবার কথা বলে চলে আসেন। পরে আজ সকালে তরপা শিমুল তলা মোড়ে জোড়া ব্রীজের নিচ থেকে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহতের বড় ভাই মতিউর রহমান বেলাল, আমার ভাই কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই। নিহতের স্ত্রী পারভিন বেগম বলেন, আমার স্বামী পেশায় এক জন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। এলাকার কিছু দুষ্কৃতকারী মানুষ আমার স্বামীকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে মাটিতে পুঁতে রেখে পালিয়েছে, আমি এর সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।

এ বিষয়ে মেলান্দহ মাদারগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল ) সজল কুমার সরকার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশের প্রাথমিক সুরাতহাল সম্পুর্ণ হয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে। এবিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।