Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে জেলা আ. লীগের বিশেষ বর্ধিত সভা

admin • 08 Mar 2023, 01:40 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে জেলা আ. লীগের বিশেষ বর্ধিত সভা

আগামী ১১ মার্চ শনিবার ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় মহা-সমাবেশ সফল করার লক্ষ্যে জামালপুরে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৮ মার্চ) সকালে শহরের বকুলতলার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, এমপি।

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখছেন- জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।