Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে জমি নিয়ে বিরোধে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা

admin • 17 Jan 2025, 08:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে জমি নিয়ে বিরোধে চাচাত ভাইকে কুপিয়ে হত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের আতাউর রহমান বিপুল (৪৫) নামে চাচাতো ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করার অভিযোগ উঠেছে চাচাতো ভাই আপেল মিয়ার বিরুদ্ধে।

শুক্রবার (১৭ জানুয়ারী) দুপরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান বিপুল তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন ওরফে কালু তালুকদার এর ছেলে। এ ঘটনায় বিপুলের স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আছমা বেগম (৬৫) গুরুতর আহত হয়ে হাসাপাতালে ভর্তি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারাকান্দি গ্রামের তোতা তালুকদারের ছেলে আসাদুজ্জামান আপেলের সাথে চাচাতো ভাই আনোয়ার তালুকদার কালুর ছেলে বিপুল মিয়ার বসতবাড়ীর ১৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। শুক্রবার বিপুল মিয়া বসতভিটার দুইটি গাছ কাটে। জানতে পেরে জমির সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে বিপুল ও আপেলের মা আনোয়ারা বেগম এর সাথে কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর আপেল বহিরাগত লোকদের ডেকে এনে দেশীয় অস্ত্র নিয়ে বিপুল ও তার স্ত্রীর উপর অতর্কিত ভাবে হামলা করে। এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে কেটে আলাদা করে ফেলে এবং স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের রগ কেটে ফেলে।

এসময় বিপুলের মা আছমা বেগম এগিয়ে এলে তাকেও পিটিয়ে একটি হাত ভেঙে ফেলে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রত্যক্ষদর্শী সৌরভ, বাবু জানান, আমরা হঠাৎ চিৎকার শুনতে পাই। ঘটনাস্থলে এসে দেখি বিপুলের হাত ও পা দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে এবং বিপুলের স্ত্রী মুক্তার হাতের আঙ্গুল ও পায়ের রগ কেটে দিয়েছে। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ কাছে যাওয়ার সাহস পায়নি। পরে আমি মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে মাইকিং করে লোকজনকে ডাকতে থাকি পরে স্থানীয়দের আসতে দেখে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় তাদের আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষনা করে। আহত মুক্তা ও আসমা বেগমের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ দুই পরিবারের। এর জের ধরেই হতাহতের ঘটনা ঘটেছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এ ঘটনায় অভিযুক্ত আপেলের মা আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।