Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে আল-আউন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৪০০ রোগী পেল স্বাস্থ্যসেবা

admin • 23 Feb 2023, 11:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে আল-আউন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৪০০ রোগী পেল স্বাস্থ্যসেবা

রক্ত দিন, জীবন বাচান, তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রান এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে ‘আল-আউন ফাউন্ডেশন”এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার ( ২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত শাহরিয়ার হেলথ কমপ্লেক্সের সৌজন্যে  আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে চার-শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ও থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। জামালপুরের ইসলামপুরে আলোর দিশারী কিন্ডারগার্টেন মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

 

এতে চর গোবিন্দি বালিকা দাখিল মাদ্রাসা, খাবুলিয়া দাখিল মাদ্রাসা, কাজলা আলিম সিনিয়র মাদ্রাসা, কাজলা খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, চর খাবুলিয়া দাখিল মাদ্রা, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, কাঠমা ফয়েজ ভানী দাখিল মাদ্রাসা সহ আরো বেসরকারি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকরা ছাড়াও নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।

 

এ ক্যাম্পেইনে শাহরিয়ার হেলথ কমপ্লেক্সের ম্যানেজার মোহাম্মদ আহসানুল্লাহর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর দিশারী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিল্লাল হুসাইন, অফিস সহকারী কাজলা আলিম সিনিয়র মাদ্রাসা।

 

আল আউন ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ জাকারিয়া ইসলাম সহ-সভাপতি হাসান আলী ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রুবেল) ও পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।

 

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো রিলেটিভের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো এবং এ সেচ্ছাসেবী সংগঠন থেকে সংগ্রহ করতে পারবো।

   

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রুবেল বলেন, অনেক অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধ করা বা জীবন বাঁচানো গেলেও অনেকেই আছেন তার রক্তের গ্রুপ কী জানেন না। বিশেষ করে মানুষ এ ব্যাপারে সবচেয়ে বেশি অসচেতন। তাই রক্তের গ্রুপ নির্নয় ও তাদের কে রক্তদানে উদ্বুদ্ধ করতে দিনব্যাপী ফ্রী কার্যক্রম হাতে নেওয়া হয় ।

   

সংগঠনটির সদস্যরা জানান, আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এত সুন্দর একটি সেবামূলক কাজ করতে পেরেছি। সকলের কাছে দোয়া চাই প্রতি মাসে যেনো সেবা মূলক কাজ টি করতে পারি,মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি।

   

ক্যাম্পেইনে সেবা নিতে আসা লোকেরা জানান, এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। আজ তারা এই এলাকার তরুণদের সামনে এক বড় উদাহরণ সৃষ্টি করে গেল।

 

এমন স্বেচ্ছাসেবী সংগঠন আরো সৃষ্টি হলে এলাকার মানুষ আরো বেশী উপকৃত হবে। তাদেরকে অনুসরণ করে ভবিষ্যতেও তরণরা এমন মহৎ উদ্যোগ আরও বেশি বেশি গ্রহন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

   

উল্লেখ্য, জামালপুরে একঝাঁক বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া তরুন তরুণী, প্রবাসী,এলাকাবাসীদের নিয়ে ২০২২ সালের ৮ জুন সেচ্ছাসেবী সংগঠন “ আল-আউন ফাউন্ডেশন”গঠন করা হয়। এরপর থেকেই বিভিন্ন সামাজিক সেবা ও গ্রামের হতদরিদ্র মানুষদের অর্থ সহায়তা দিয়ে তাদের পাশে দাড়িয়ে আসছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।