Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালিত

admin • 14 Jun 2023, 11:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালিত

'আমার রক্তে বাঁচলে প্রাণ, করবো না কেনো রক্তদান' এই স্লোগান সামনে রেখে বুধবার (১৪ জুন) জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালন করা হয়। 'স্বেচ্ছায় রক্তদানে জামালপুর' সংগঠনের ব্যানারে সকাল সাড়ে ১১টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চত্বর থেকে বের হয় এক বর্ণাঢ্য র‍্যালী।

 

র‍্যালীটি শহর পদক্ষিণ শেষে জামাপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় রক্তদানে জামালপুর সংগঠনের উপদেষ্টা ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডাঃ আছাদ নূর, জামালপুর জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডাঃ তরিকুল ইসলাম রনি,  আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) শামিম ইফতেখার, স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আমাদের মেলান্দহ ব্লাড ব্যাংকের সম্পাদক রাকিব হােসেন সহ স্বেচ্ছায় রক্তদানে জামালপুর এর সদস্যরা। রক্তদাতা দিবসের এবারের প্রতিপাদ্য— ‘রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন, জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ।’

   

সমাবেশে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মুমূর্ষু রোগী ছাড়া রক্তের প্রয়োজনীয়তা অন্যকেউ উপলব্ধি করতে পারে না। এক ব্যগ রক্ত বাঁচাতে পারে রোগীর প্রাণ। সক্ষম প্রতিটি ব্যক্তিই রক্তদান করতে পারে। রক্তদানের কোন খারাপ দিক নাই। সুস্থ এবং দীর্ঘজীবন বেঁচে থাকার অন্যতম উপায় হলো নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়মিত রক্তদান করা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।