Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

জাতীয় শোক দিবস উপলক্ষে অঞ্জনগাছী মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা

admin • 28 Aug 2022, 05:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জাতীয় শোক দিবস উপলক্ষে অঞ্জনগাছী মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিরপুরের অঞ্জনগাছী মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   রবিবার বিদ্যালয়ের হল রুমে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব কারশেদ আলম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব একলেমুর রেজা সাবান।   প্রধান আলোচক ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ডীন অধ্যাপক ডঃ শহিদুর রহমান।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা জনাব আরজুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম সরোয়ার নাসির,   অঞ্জনগাছী ৮ নং ওয়ার্ড মেম্বার জনাব মোজাফফর মালিথা, সহকারী শিক্ষক মন্ডলী সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।