জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে ঘর-বাড়ি ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার ( ২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাকদহ মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে মোঃ আজম বাদী হয়ে মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- ওই এলাকার ইমান আলীর ছেলে আরিফ (৩০) হাজেন আলী লুৎফর (৫৪) মৃত শুকেলোর ছেলে আঃ মান্নান (৬৫) মৃত হুসেন আলীর ছেলে মোঃ শামীম (৪০), মৃত আঃ রশিদের ছেলে রিগন (৫৪) এছাড়া আইতুল্লাহ (৩৫), আবু সাঈদ (২৮) মোক্তার আলী (৫৫) চান মিয়া (৬০) আঃ মালেক (৩৫) ও তেঘুরিয়া এলাকার মোঃ মারুফ (২৫)।
অভিযোগে উল্লেখ করা হয়,বাদী আজম গংদের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন থেকে জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলছে। ঘটনার দিন অভিযুক্তরা জোরপূর্বক এসে ঘর-বাড়ি ভাংচুর করে। ওই সময় আজম প্রতিবাদ করলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে আজম গংদের উপর আক্রমন করে। এবং নাজমা নামে এক নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। পরে তাদের ডাক চিৎকারের আশপাশের লোকজন এসে প্রাণে রক্ষা করে।
এ ঘটনায় বাদী পক্ষের ৫ জন আহত হন। তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের একজন জমি নিয়ে ঝামেলার কথা স্বীকার করেন। তিনি বলেন, থানা থেকে পুলিশ সদস্যরা এসেছিলো। দু-পক্ষকে শান্ত থাকতে বলেছে। শনিবার থানায় সালিসি হবে।আশা করা হচ্ছে একটা শান্তিপূর্ণ সমাধান হবে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





