Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

admin • 14 Aug 2024, 05:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

কুষ্টিয়ায় জমি সংক্রান্তে জেরে প্রতিপক্ষের আঘাতে দাউদ কবিরাজ (৭১) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছে। ১৪ আগস্ট বুধবার সকালের দিকে মিরপুর উপজেলা নওদা শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ঐ গ্রামের মৃত ভিকু কবিরাজের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায় সকাল ৭ টার সময় জায়গা জমির পথ নিয়ে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ওহিদুল কবিরাজ, নেতৃত্বে ইলেন কবিরাজ, হাবিদুল কবিরাজসহ ১০/১২ জন মিলে দাউদ কবিরাজকে বেধরক হাতুরি দিয়ে আঘাত করে।

 

একপর্যায়ে উক্ত হামলা গুরুত্বর অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে উক্ত স্থান থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

 

এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। মামলা করলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।