Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জনকণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

admin • 22 Mar 2024, 10:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জনকণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

সত্য প্রকাশে আপোসহীন ও সাহসী সাংবাদিকাতর পথিকৃৎ দৈনিক জনকণ্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) প্রেসক্লাব জামালপুরের মিলনায়তনে প্রেসক্লাব জামালপুরের সভাপতি ও দৈনিক জনকণ্ঠের জামালপুরের নিজস্ব সংবাদদাতা আজিজুর রহমান ডলের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসক্লাব জামালপুরের সহ—সভাপতি বাসসের জেলা প্রতিনিধি মুখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদের স্মরণে বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ মনোয়ার হুসেন মুরাদ, বাংলা বিভাগের প্রভাষক মোঃ ইমরান হোসেন, প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক সময় টিভির স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, জামালপুর দিনকালের সম্পাদক সাঈদ পারভেজ তুহিন, যমুনা টিভির জেলা প্রতিনিধি সাগর ফারাজি, ইন্ডিপেন্টেড ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাইমুম সাব্বির শোভন, মানবজমিনের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিলন, সময়ের আলোর জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান কাজল, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি খাদেমুল হক বাবুল, বণিক বার্তার জেলা প্রতিনিধি আরিফ হোসেন আকন্দ, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি ময়না আকন্দ, ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি ইমরান মাহমুদ, স্বাধীন ভোরের জেলা প্রতিনিধি মাহমুুদুল হাসান মুক্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

পরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।