Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ছোটবেলা থেকেই রাসেল ছিলো ধীরস্থির স্বভাবের: ইবি ভিসি

admin • 18 Oct 2023, 03:10 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছোটবেলা থেকেই রাসেল ছিলো ধীরস্থির স্বভাবের: ইবি ভিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, ছোটবেলা থেকেই রাসেল ছিলো শান্ত ও ধীরস্থির স্বভাবের। অল্প বয়সেও চারিত্রিক মাধুর্যতা ও বিনয়ীভাব ছিলো শেখ রাসেলের মধ্যে যা তাকে করেছিলো অন্য আর দশটা শিশুদের থেকে আলাদা।

 

বুধবার (১৮ই অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের টিভি রুমে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

 

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শেখ রাসেলকে পরবর্তীতে দেশ পরিচালনার নেতৃত্বে উপযোগী করে গড়ে তোলা হচ্ছিল বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কার্যক্রমের মধ্যে দিয়ে।

 

জাতীয় শিশু দিবসে উপস্থিত শিশুদের উদ্দেশ্যে অধ্যাপক সালাম বলেন, তোমরা নিজেকে শেখ রাসেলের মতো করে গড়ে তোলো কারন তোমরাই ভবিষ্যৎতে দেশকে নেতৃত্ব দেবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, স্বাধীনতা বিরোধীরা কখনও চায়নি বঙ্গবন্ধু পরিবারের কেউ যেন ভবিষ্যৎতে দেশ পরিচালনায় নেতৃত্ব দিতে না পারে। তাই ১৫ আগষ্টের এই নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড।

 

এদিকে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শেখ রাসেল ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কেক কাটা, শান্তির প্রতীক বেলুন উড়ানো, আলোচনা সভা’সহ নানা আয়োজন করা হয়। এরপর শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেল হলের হলরুমে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থিওলজি অনুষদের ডিন প্রফেসর ড. এরশাদ উল্লাহ, প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলামসহ বিশ^বিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শেখ রাসেল হলের শিক্ষার্থীবৃন্দ ও ইবি ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজের কোমলমতী শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে শেখ রাসেলের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

আলোচনাসভা, কেক কাটা ও পুরস্কার বিতরন অনুষ্টানটি পরিচালনা করেন টিএসসিসির পরিচালক ও উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ বাকী বিল্লাহ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।