Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত

admin • 28 Aug 2023, 08:08 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত

পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ইটের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গোবিন্দপুর রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. জাহিদ (২৮) ওই এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। অভিযুক্ত ছোট ভাই মাছুম ওরফে বিচ্ছু (২৫) পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মাছুম প্রতিনিয়ত নেশা করে। সোমবার বিকেলে নেশাগ্রস্থ অবস্থায় বড় ভাই জাহিদের সাথে ঝগড়া শুরু করে। এ সময় বড় ভাই জাহিদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে জাহিদ বাড়ির পাশে রেললাইন ধরে দৌড় দিলে পেছন থেকে মাছুম ইট দিয়ে আবার আঘাত করে। এতে জাহিদ রেললাইনে পড়ে যায়। এ সময় স্থানীয়রা আহত জাহিদকে উদ্ধারের পর সে মারা যায়।

 

নিহত জাহিদের মেয়ে সুমাইয়া জানান, কুমিল্লা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে সে কর্মরত। বিকেলে ফোনে শুনতে পায় চাচা তার বাবাকে খুন করেছে। চাচা মাছুম নেশা করে। নেশা করে ঘরে এসে ভাংচুর করে। এভাবে নেশা করতে করতে বসতভিটাও বিক্রির উপক্রম হয়েছে।

 

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানান, দুই ভাই মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। আজ কি নিয়ে তাদের ঝগড়া হয়েছে জানি না। তদন্ত চলছে। পাশাপাশি রেললাইনে যেহেতু মৃতদেহ পাওয়া গেছে তাই জিআরপি পুলিশও কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।