Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ছেলের আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ বাবার ফোন

admin • 17 May 2023, 08:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ছেলের আত্মহত্যার চেষ্টা, ৯৯৯-এ বাবার ফোন

পাবনার সাঁথিয়ায় ছেলেকে বাঁচাতে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে সহায়তা চান এক বাবা। পরে পুলিশ ওই তরুণকে উদ্ধার করেছে। মঙ্গলবার (১৬ মে) বিকেলে সাঁথিয়া কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, সাঁথিয়া কাঁচাবাজারের কাছে একটি ভাড়া বাসা থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার আঠারো বছর বয়সী ছেলে ঘরের দরজা বন্ধ করে হাত-পা কাটার চেষ্টা করছেন এবং সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার হুমকি দিচ্ছেন। তারা অনেক বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু ছেলে কিছুতেই দরজা খুলছে না এবং দরজা ভাঙার চেষ্টা করলে ফাঁস নেওয়ার হুমকি দিচ্ছেন।

 

৯৯৯-এর কলটেকার কনস্টেবল গোলাম কিবরিয়া ফোনকলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে পাবনার সাঁথিয়া থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেন।

 

সাঁথিয়া থানা পুলিশের একটি দল আত্মহত্যা চেষ্টাকারী ছেলেটিকে বুঝিয়ে শান্ত করলে একপর্যায়ে সে দরজা খুলে বেরিয়ে আসেন।

 

সাঁথিয়া থানা পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই রেজোয়ান মীর ৯৯৯-কে বিষয়ে নিশ্চিত করেন।

 

৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, তিনি (বাবা) নৌবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি অবসর নিয়েছেন। তার ছেলে প্রচুর টাকা-পয়সা অপচয় করত। সে লেখাপড়া ছেড়ে দিয়েছে। এসব নিয়ে তাকে বকা এবং টাকা না দেওয়ায় আত্মহত্যার চেষ্টা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।