Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ছুরিকাঘাতে ইজিবাইক চালককে হত্যা

admin • 15 Oct 2023, 09:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছুরিকাঘাতে ইজিবাইক চালককে হত্যা

বগুড়ার কাহালুতে দুর্বৃত্তরা গলায় ছুরিকাঘাত করে ইসমাইল হোসেন (৪৮) নামে এক ইজিবাইক চালককে হত্যা করেছে। রোববার সকালে উপজেলার দলগাড়া ধাওয়াপাড়া এলাকায় একটি ধানখেতে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া প্রায় তিন কিলোমিটার দূরে মুরইল ইউনিয়নের জিয়াকুর গ্রামের ঈদগাহ মাঠে তার ইজিবাইকটি পাওয়া গেছে। তিনি শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান, তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বলা সম্ভব নয়। কোনো কিছু খোয়া যায়নি। পারিবারিকসহ বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত চলছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, হত্যাকাণ্ডের শিকার ইজিবাইক চালক ইসমাইল হোসেন বগুড়ার কাহালু উপজেলা সদরের উলট্ট মধ্যপাড়ার ইব্রাহিম হোসেনের ছেলে। তিনি শনিবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর তিনি নিখোঁজ হন। রোববার সকালে উপজেলার দলগাড়া এলাকায় রাস্তার পাশে ধানখেতে ইসমাইল হোসেনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। গলার বাম পাশে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। পকেটে টাকা ও মোবাইল ফোন অজ্ঞাত ছিল। পরে প্রায় তিন কিলোমিটার দূরে উপজেলার জিয়াকুর গ্রামের ঈদগাহ মাঠে তার ইজিবাইকটি পাওয়া যায়। ইজিবাইকটিও অজ্ঞাত আছে। পুলিশ বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্বজনরা বলছেন, ইসমাইলের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। তারা হত্যার কারণ বলতে পারছেন না।

বিকালে কাহালু থানার ওসি মাহমুদ হাসান জানান, ইজিবাইক, মোবাইল ফোন ও টাকা খোয়া না যাওয়ায় এটি ছিনতাইকারীদের কাজ মনে হচ্ছে না। পারিবারিকসহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।