Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ছাত্রলীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ

admin • 24 Oct 2024, 03:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছাত্রলীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনিতে ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় ঘটেছে। এতে করে মুহূর্তের মধ্যে বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অভিযোগ ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে স্বৈরশাসক হাসিনা ও সদ্য নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কালকিনি হাসপাতালের সামনে থেকে শুরু করে কালকিনি মাছ বাজারের দিকে যায় মিছিলটি। এ সময় দুর্বৃত্তরা মিছিলের পেছনের দিকে ৩ থেকে ৪ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে পুরো মাছ বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কালকিনি থানায় অভিযোগ করেন উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব বাদশা শিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিকুজ্জামান ইব্রাহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল চৌকিদার, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি কাওসার হোসেন নান্না, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার বলেন, ফ্যাসিবাদী স্বৈরশাসক পলাতক হাসিনা ও তার নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগের দোসরদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল বের করি। এ সময় আনাদের মিছিলের পেছন থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমরা থানায় বিষয়টি জানিয়েছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি হুমায়ন কবির বলেন, আমাদের কাছে ছাত্রদল অভিযোগ করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।