Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

admin • 13 Feb 2025, 05:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ায় খাদিজা আক্তার (১৭) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ।

 

খাদিজা আক্তার কুমিল্লা জেলার বুড়িচংয়ের মনির হোসেনের মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া বর্ডার বাজারের বাসিন্দা। খাদিজা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সহসভাপতি আফরিন ফাতেমা জুঁইয়ের সহযোগী ও ছাত্রলীগের কর্মী।

 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব ছিল। সেখানে খাদিজা আক্তার গেলে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নজরে পড়েন। তাকে তারা আটক করে পুলিশে সোপর্দ করে।

 

খাদিজা আক্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত ছিল। তাকে সংঘাতে জড়িত মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।