Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

admin • 08 Aug 2023, 07:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার

পঞ্চগড়ের বোদা পৌরসভায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৭ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আল আমিন (২৯) পৌরসভার সাতখামার আল জামিয়াতুল আশরাফিয়া মহিউস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম। তার বাড়ি খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নে। এর আগে সোমবার সন্ধ্যায় ওই ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

পরিবারের বরাত দিয়ে আটোয়ারী থানার ওসি মো. সোহেল রানা বলেন, ‘গত বুধবার দুপুরে শিক্ষক আল আমিন মাদ্রাসার এক ছাত্রকে তার কক্ষে ডেকে বলাৎকার করে।

 

গতকাল সোমবার দুপুরে ওই ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। বাড়ি গিয়ে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। ওই দিন সন্ধ্যায় বোদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমানের বাসায় শিক্ষক আল আমিনকে ডেকে নিলে ধর্ষণের বিষয়টি স্বীকার করে।

 

পরে তাকে পুলিশে সোপর্দ করেন কাউন্সিলর আরিফুর। এ ঘটনায় ছাত্রের বাবা বাদী হয়ে মামলা করেন। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

কাউন্সিলর আরিফুর রহমান বলেন, ‘বাসায় ডেকে আনার পর ওই ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করেছে শিক্ষক আল আমিন। পরে ছাত্রের পরিবারের উপস্থিতিতে ওই শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।