Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চালকলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু

admin • 28 Jan 2023, 05:33 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চালকলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে চালকলের ফিতায় জড়িয়ে রমজান আলী (৪০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ নাড়িবাড়ি হাজি বাজার এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার কর্মীদের সহায়তায় ক্ষত-বিক্ষত লাশটি উদ্ধার করে পুলিশ।

 

নিহত শ্রমিক রমজান আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর বীর বাজার ইমাদারপাড়া এলাকার মৃত বয়েন আলীর ছেলে।

ওসি আব্দুল মতিন জানান, শ্রমিক রমজান আলী দক্ষিণ নারীবাড়ি হাজি বাজার এলাকার নূর মুসাইফ রাইস মিলে প্রায় দেড় বছর ধরে ধান ভাঙ্গানোর কাজ করছিলেন। ঘটনার দিন সকাল থেকে ধান ভাঙ্গানোর কাজ করছিলেন রমজান।

 

একপর্যায়ে চলন্ত মেশিনে ফিতায় আঠা দেওয়ার সময় অসাবধানতাবসত এই ঘটনা ঘটে। পরে পুলিশ সেখানে গিয়ে হাজির হয়ে ফায়ার সার্ভিসের সহায়তা মরদেহটি উদ্ধার করে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে রমজান আলীর মৃত দেহটি হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।