Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

চাঁদাবাজি মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

admin • 12 Jul 2023, 08:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চাঁদাবাজি মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজি মামলায় রাজবাড়ীর রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. খলিল ফকির (৪০) কে গ্রেপ্তার করেছে কালুখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত খলিল ফকির কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের মো. জলিল ফকিরের ছেলে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রবাসীর স্ত্রীর করা চাঁদাবাজি মামলায় মো. খলিল ফকিরকে থানা এলাকা হতে এস আই (নি:) প্রদীপ চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (১১ জুলাই) গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, কালুখালী মাধবপুর এলাকার প্রবাসীর স্ত্রী মোছা. রুবি আক্তার (৩০) কে আসামি খলিল ফকির মুঠোফোনে দীর্ঘদিন যাবত উত্ত্যক্ত করত।

হঠাৎ বাদীনির পারিবারিক কলহের সৃষ্টি হলে তার শশুর ও বড় ভাসুর ঘরের দরজায় তালা লাগিয়ে দেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে আসামি সমাধানের আশ্বাসে কালুখালী থানা অফিসার ইনচার্জ এর কথা বলে ২ লাখ টাকা দাবি করে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, প্রবাসীর স্ত্রী মোবাইলে চাঁদা দাবির অডিও রেকর্ড সহ অভিযোগ করলে আসামি কে গ্রেপ্তার করা হয়। আজ আসামিকে পুলিশ স্কোয়াডের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।