Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

admin • 02 Jun 2023, 11:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) দুপুরে উপজেলার আশিকাটি ইউনিয়নের হোসেনপুর গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হচ্ছে- খান বাড়ির চান মিয়া খানের মেয়ে মরিয়ম আক্তার (১০) এবং সেলিম খানের মেয়ে নুসরাত (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।

 

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, দুপুরে মরিয়ম ও নুসরাত একসঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে যায়। এদের মধ্যে মরিয়ম আক্তার সাঁতার জানলেও নুসরাত সাঁতার জানে না। গোসল করার সময় হঠাৎ নুসরাতকে পানিতে তলিয়ে যেতে দেখে বড় বোন মরিয়ম তাকে বাঁচাতে এগিয়ে যায়।

 

নুসরাত প্রাণে বাঁচার জন্য মরিয়মকে জড়িয়ে ধরলে দুজনই পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তখন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।