Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চা বাগান এলাকায় পড়ে ছিল ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ

admin • 01 Apr 2023, 05:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চা বাগান এলাকায় পড়ে ছিল ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হলিছড়া চা বাগান এলাকা থেকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ এপ্রিল) কুলাউড়া থানার এসআই পরিমল চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে একই দিন সকাল ৯টায় কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কংকন ছত্রীর ছেলে হৃদয় ছত্রী (২৬)। তিনি সিলেট মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা ছিলেন।

 

লিশ জানায়, শনিবার সকাল ৯টায় ওই এলাকায় মোটরসাইকেল আরোহী ব্যাংক কর্মকর্তা হৃদয় ছত্রীর রক্তাক্ত মরদেহ রাস্তার ওপরে পড়েছিল। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধারের পর থানায় হস্তান্তর করেন।

 

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান, ঘটনাটি কিভাবে ঘটেছে তা জানা যায়নি। অফিসের কাজে তিনি কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে গিয়েছিলেন। সেখান থেকে সিলেট ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।

 

এসআই পরিমল চন্দ্র দাস জানান, নিহতের স্বজনরা এসে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে চেষ্টা করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।