Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চা পাতা কাটা মেশিনে প্রাণ গেল শ্রমিকের

admin • 27 Dec 2024, 10:37 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চা পাতা কাটা মেশিনে প্রাণ গেল শ্রমিকের

মেশিন দিয়ে চা পাতা ও গাছের পুরাতন ডাল কাটতে গিয়ে ইলিয়াস আলী (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর ) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ নম্বর সেনুয়া ইউনিয়নের দেবীরডাঙ্গা এলাকার এক চা বাগানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইলিয়াস পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ফুটকিবাড়ি জোরদার পাড়া গ্রামের রমজান আলির ছেলে। ঠাকুরগাঁও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয়দের বরাতে তিনি জানান, ওই চা বাগানে ইলিয়াস ও নাজমুল নামের দুই শ্রমিক কাজ করছিলেন। এসময় পেট্রোল চালিত মেশিনের ব্লেড ভেঙে ইলিয়াসের পেটে এসে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।