Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে সি প্লাসসহ ৪ আইপি টিভির অফিস সিলগালা

admin • 26 Jun 2023, 08:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে সি প্লাসসহ ৪ আইপি টিভির অফিস সিলগালা

সিলগালা করে দেয়া হয়েছে চট্টগ্রামভিত্তিক বহুল আলোচিত সি-প্লাস টিভি'র অফিস। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (সংশোধিত ২০২০) লঙ্ঘনকারী নিবন্ধিত/অনিবন্ধিত আইপি টিভি ও ইউটিউব চ্যানেল কৌশল অবলম্বন করে অবৈধভাবে সংবাদ সম্প্রচার করছে যা সরকারি নীতিমালা পরিপন্থী।

 

এই ছাড়াও টাকার বিনিময়ে নিউজ করা,ভুয়া প্রেস আইডি বিক্রি করা সহ বেশকিছু অভিযোগ ছিল সি-প্লাস টিভির বিরুদ্ধে।

 

অবৈধভাবে আইপি টিভিতে সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা করে সিলগালা করে দেওয়া হয়েছে চট্টগ্রামের তথাকথিত সি প্লাস টিভি'র অফিস।

 

ক্যামেরাসহ সব ইলেকট্রনিক ডিভাইস জব্দ করেছে ম্যাজিষ্ট্রেট। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও হিমাদ্রি খীসা। সিএমপি পুলিশের টিম অভিযানে সহযোগিতা করেন।

 

অন্যান্য আইপি টিভি অফিসেও অভিযান চালাবে বলে আশ্বাস দিয়েছে মেজিষ্ট্রেট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।