Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে শান্তিনীড়ের উদ্যোগে ২০০ পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin • 13 Jan 2024, 08:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে শান্তিনীড়ের উদ্যোগে ২০০ পাহাড়ি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রামের মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন শান্তিনীড়ের উদ্যোগে পাহাড়ে বসবাসরত ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর আশ্রয়ণ প্রকল্প এবং করেরহাট ইউনিয়নের সাইবেনীখিল রুপাইধন ত্রিপুরা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই শীতবস্ত্র কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

‘এক টুকরো শীতের কাপড় যার নাই, সে বুঝে শীতের কষ্ট’ এ শ্লোগানে প্রতি বছরের মতো এবারও অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতের কম্বল পৌঁছে দিয়েছে সংগঠনটি।

 

শান্তিনীড়ের সমাজ কল্যাণ সম্পাদক মো. শওকত হোসেন ও কার্যনির্বাহী সদস্য রাজু কুমার দের পরিচালনায় উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সহ-সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মৃদুল দাশ, যুগ্ম-সম্পাদক শেখ কামরুল হাসান নিজামী পলাশ, সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন শামীম, নলকো ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কমল ত্রিপুরা, ইউপি সদস্য জামাল উদ্দিন, ইউপি সদস্য কামরুজ্জামান, সাইবেনিখিল পাড়ার সর্দার ঊষা ত্রিপুরা, আশ্রয়ণ প্রকল্প পাড়ার সর্দার সুমন ত্রিপুরা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইয়াছিন শরীফ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আরিফ, প্রচার ও দফতর সম্পাদক আজিম উদ্দিন, দুস্থ ও ত্রাণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েদ, যুব ও ক্রীড়া সম্পাদক আবু বকর ছিদ্দিক রিশাত প্রমুখ।

 

সবশেষে অতিথিরা পাহাড়ে বসবাসরত ২০০ জনের মাঝে শীতের কম্বল তুলে দেন।

 

প্রসঙ্গত: শান্তিনীড় সামাজিক সংগঠনটি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি, শিক্ষাবৃত্তি, বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।