Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে নালায় তলিয়ে শিশু নিখোঁজ

admin • 27 Aug 2023, 06:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে নালায় তলিয়ে শিশু নিখোঁজ

চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে ১৮ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

 

রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রঙ্গীপাড়ার কেএম হাশেম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ শিশুটির নাম ইয়াছিন আরাফাত। তার বাবার নাম সাদ্দাম হোসেন।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা বলেন, বিকেলে শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনো শিশুটির খোঁজ মেলেনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।