Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রামে দুই বাসে আগুন

admin • 16 Nov 2023, 09:17 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চট্টগ্রামে দুই বাসে আগুন

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় এলাকায় রাস্তার পাশে পার্ক করে রাখা দুইটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ব্যাপারে কাউকে আটক করা হয়নি।

   

বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে ওয়াসা এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে পার্ক করে রাখা গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

   

সিএমপি দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নোবেল চাকমা কালের কণ্ঠকে বলেন, দুষ্কৃতীকারীরা রাত ১০টা ৩৫ মিনিটে ওয়াসা এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে পার্ক করে রাখা যাত্রীবাহী দুইটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

   

পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।