চট্টগ্রামের মিরসরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌরসভা বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে মো. মুন্না নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন।এ ঘটনায় অআহত হয়েছে আরো কয়েকজন।
সোমবার দিবাগত রাতে মিরসরাই পৌর সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। নিহত মুন্না মিরসরাই পৌরসভার উত্তর গোভানিয়া এলাকার আবদুল মান্নানের ছেলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। মিরসরাই বিএনপির সদস্য সচিব জাহেদ গ্রুপের সঙ্গে মিরসরাই পৌরসভার যুবদলের আহ্বায়ক কামরুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মুন্না নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে মাঠে কাজ করছে পুলিশ। মরদেহ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।





