Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

চট্টগ্রাম ইপিজেডে কার্টন ফ্যাক্টরিতে আগুন,নিয়ন্ত্রণে ৭ ইউনিট

admin • 07 Dec 2024, 07:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
চট্টগ্রাম ইপিজেডে কার্টন ফ্যাক্টরিতে আগুন,নিয়ন্ত্রণে ৭ ইউনিট

চট্টগ্রামের ইপিজেডে ছয়তলা একটি ভবনের চতুর্থ-তলায় থাকা একটি কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

 

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ইপিজেড বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে ওই কারখানায় আগুনের এ ঘটনা ঘটে।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।