দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে ফেরদৌসী বেগম (২৩) নামের এক গৃহবধূর মরদহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) বিকেল চারটায় উপজেলার ২ নং পালশা ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা গ্রামের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারী কৃষ্ণপুর মরিচা গ্রামের সাগর মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে গরুর ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ফেরদৌসী। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজার জন্য ধানের মাঠে গিয়ে দেখতে পান কাদা যুক্ত জায়গায় তার মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দেয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





