পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ছয় শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণে এসে গত এক সপ্তাহে তারা হারিয়ে যায়।
ট্যুরিস্ট পুলিশ জানায়, উদ্ধার হওয়া শিশুদের বয়স ৪ থেকে ১০ বছরের মধ্যে। একই সঙ্গে বিভিন্ন পর্যটন এলাকা থেকে পর্যটকদের হারিয়ে যাওয়া মোবাইলসহ বিভিন্ন মালামালও উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।
রবিবার (২২ অক্টোবর) দুপুরে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা এ তথ্য নিশ্চিত করেন। উদ্ধার হওয়া ছয় শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উদ্ধারকৃত শিশুরা হলো কুমিল্লার বিভিন্ন উপজেলার তামির আলী, আরিয়ান ও মোহাম্মদ আবীর, নোয়াখালীর নেয়ামুতুল্যাহ, মনতাছিন ও লক্ষ্মীপুরের ইকরা মনি।
মিজান/ মিরর





