Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঘুমের মধ্যে বজ্রাঘাতে মা-ছেলের মৃত্যু

admin • 05 May 2024, 09:36 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঘুমের মধ্যে বজ্রাঘাতে মা-ছেলের মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রাঘাতে বাড়িতে আগুন লেগে মা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) ভোর ৫টার দিকে দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের চেয়ারম্যান লাকী আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, দীঘিনালার মধ্যবেতছড়ির পরিবহন শ্রমিক ছাদেক মিয়ার স্ত্রী হাসিনা বেগম ও তাদের ৮ বছরের ছেলে মো. হানিফ মিয়া। স্থানীয়রা জানায়, ভোর রাতে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রাঘাতে ছাদেক মিয়ার মাটির ঘরের টিনের চালে আগুন লেগে যায়।

এ সময় ঘরের ভেতর থাকা তার স্ত্রী হাসিনা বেগম ও ছেলে হানিফ মিয়া আগুনে পুড়ে অঙ্গার হয়ে মারা যায়। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চেয়ারম্যান লাকী আক্তার জানান, ভোর রাতে বজ্রাঘাতে বাড়ির চালে আগুন লেগে মা ও ছেলে পুড়ে মারা গেছে। নিহতের পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক সহযোগিতা দেয়া হবেও বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।