Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

admin • 04 Sep 2022, 06:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী
কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ধারালো ব্লেড দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে এ ঘটনা ঘটে।     ভুক্তভোগী ব্যক্তি উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালার চর গ্রামের মৃত্যু জোসেন আলীর ছেলে আলমগীর হোসেন (২৫)   অভিযুক্ত নারী একই উপজেলার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাহিনা বেগম (১৮)।     স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে আলমগীর হোসেনের সঙ্গে সাহিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মাঝে পারিবারিক কলহ শুরু হয়। গত শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থতায় কলহের নিরসন হয়। তবে একই দিন সন্ধ্যায় স্ত্রীসহ শশুর বাড়িতে বেড়াতে যায় আলমগীর।     শনিবার দুপুরে শ্বশুরবাড়িতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় বিকেল সাড়ে চারটার দিকে ধারালো ব্লেড দিয়ে ঘুমিয়ে থাকা আলমগীরের গোপনাঙ্গ কর্তন করে তার স্ত্রী। পরে আলমগীরের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী মাদার ক্লিনিকে ভর্তি করেন।   এদিকে একই দিন রাতে আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী সাহিনা বেগম ও শাশুড়ি সেফালী বেগমকে গ্রেপ্তার করে।   এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সুত্র: আরটিভি 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।