Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঘরে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

admin • 26 Apr 2023, 10:45 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঘরে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

বগুড়ার সারিয়াকান্দিতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তোফাজ্জল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা মঙ্গলবার গভীর রাতে তাকে সারিয়াকান্দির গোয়ালবাথান এলাকা থেকে গ্রেফতার করেন।

 

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য দেন।

 

র‌্যাব সূত্র জানায়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলা গোয়ালবাথান গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে (১১) স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। ওই ছাত্রী গত ১৭ এপ্রিল প্রতিবেশী মৃত তফিজ উদ্দিন প্রামাণিকের ছেলে তোফাজ্জল হোসেনের বাড়িতে খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে তোফাজ্জল হোসেন কৌশলে তাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।

 

ঘটনাটি জানাজানি হলে ছাত্রীর বাবা পরদিন সারিয়াকান্দি থাকায় তোফাজ্জলের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর একমাত্র আসামি আত্মগোপন করেন। পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও তাকে গ্রেফতারের চেষ্টা করছিলেন। গোপনে খবর পেয়ে র‌্যাব সদস্যরা মঙ্গলবার রাত ১টার দিকে সারিয়াকান্দি উপজেলা এলাকা তেকে গ্রেফতার করেন। বুধবার তাকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

 

সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, তোফাজ্জল হোসেনকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে ধর্ষণের শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।