Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

admin • 03 Nov 2024, 09:00 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

শীতের আগেই ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল।নৌ দুর্ঘটনা এড়াতে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রোববার (৩ অক্টোবর) ভোর পৌনে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।

তিনি জানান, রাত থেকে কুয়াশা পড়তে শুরু করার পর এই নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোরের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৫টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।