Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক, হাসপাতালে ৩

Mohiuddin Ahmad Tanveer • 09 Mar 2023, 10:24 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত এক, হাসপাতালে ৩

নাটোরের সিংড়া উপজেলার কুমগ্রামে একটি দোকানের আগুন নেভানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

 

বৃহস্পতিবার (৯ মার্চ) ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (৮ মার্চ) রাত ১০টায় এ ঘটনা ঘটে। এ সময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আরও পাঁচটি দোকান ভস্মীভূত হয়।

 

নিহত ব্যক্তি কুমগ্রামের সুরেশ্বরের ছেলে জগদীশ কুমার (৪৫)।

 

স্থানীয়রা জানান, জানান, বুধবার রাত ১০টার দিকে কুমগ্রাম বাজারে ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের তালাবদ্ধ দোকান ঘরে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুন নেভানোর সময় দোকানে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফারিত হয়ে জগদীশ ঘটনাস্থলেই নিহত হন।

 

এ সময় অপর তিনজন দোকান মালিক আব্দুর রাজ্জাক, মন্টু ও আব্দুর রউফ আহত হন। তাদের মধ্যে রাজ্জাককে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।