Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

গোয়ালন্দে এক চিতল ১৮ হাজার টাকায় বিক্রি

admin • 16 Jan 2024, 05:41 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গোয়ালন্দে এক চিতল ১৮ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্তার মোড় এলাকায় পদ্মা নদীতে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই চিতলটি স্থানীয় জেলে কুটি হালদারের জালে ধরা পড়ে।

পরে দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি ১৮ হাজার টাকায় কিনে নেন। শাজাহান শেখ বলেন, ‘পদ্মার এমন আকারের চিতল মাছের প্রচুর চাহিদা রয়েছে।

 

তাই দেড় হাজার টাকা কেজি দরে ১২ কেজির চিতলটি কিনে নিই। পরে সামান্য লাভ রেখে ঢাকার একজন মাছ বিক্রেতার কাছে সেটি পাঠিয়েছি।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।