Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গোপালগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

admin • 01 Aug 2025, 10:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। 

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বি এম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনায় যাচ্ছিল। এ সময় বাসটি গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে গেলে অনেক যানবাহন আটকা পড়ে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।