Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ,আহত৩০

admin • 11 Apr 2024, 03:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ,আহত৩০

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বুধবার (১০ এপ্রিল) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাব‌াড়ি ও কু‌টিবা‌ড়ি গ্রা‌মের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, তুচ্ছ বিষয় নিয়ে বাসাবাড়ি ও কু‌টিবা‌ড়ি গ্রামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জেরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলা চলাকালে একে অপরের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা, দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় ঢাকা খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে গ্রেপ্তার আতঙ্কে আহতরা ক্লিনিকের চিকিৎসা নিয়েছেন। এলাকার পরিস্থিতি শান্তি থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।