Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গোপালগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

admin • 08 Dec 2024, 08:22 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

গোপালগঞ্জে ট্রাকচাপায় মেসবাহ তালুকদার (৯) নামে এক শিশু নিহত হয়েছেন। রোববার (৮ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত মেসবাহ গোপালগঞ্জ সদর উপজেলার পদ্ধবিলা গ্রামের সুমন তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান।

 

তিনি জানান, বৌলতলী বাসস্ট্যান্ডে সড়ক পার হচ্ছিল শিশু মেসবাহ। এসময় টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি মাছবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

 

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।