Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

গোপালগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামীর, স্ত্রী-কন্যা হাসপাতালে

admin • 20 Nov 2023, 08:59 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গোপালগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল স্বামীর, স্ত্রী-কন্যা হাসপাতালে

গোপালগঞ্জের চেচানিয়াকান্দি এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে তার স্ত্রী ও কন্যা।

 

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল আরোহীরা গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতী গ্রামের নিজ বাড়ি থেকে একই উপজেলার উলপুরে বেড়াতে যাচ্ছিল।

 

নিহত মোটরসাইকেলচালক ঘোষগাতী গ্রামের তারু মোল্লার ছেলে জসিম মোল্লা (৩০)।

 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘোষগাতী থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন জসিম। ঘটনাস্থলে এলে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জসিম মোল্লা নিহত এবং স্ত্রী আফসানা বেগম ও মেয়ে রিয়া মনি মারাত্মক আহত হয়।

 

তিনি আরো বলেন, নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও চালক ও সহকারী পলাতক রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।