গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় কমেছে দুধ উৎপাদন। ফলে সংকটে পড়েছে পঞ্চগড়ে গড়ে ওঠা পঞ্চগড় ডেইরি হাব। খামারিদের থেকে সরাসরি দুধ সংগ্রহ করে তা প্রক্রিয়াকরণের মাধ্যমে ঘি, পনির, মিষ্টি, চিজসহ দুগ্ধজাত নানা পণ্য উৎপাদন ও বিপণনের জন্য পঞ্চগড়ে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলে প্রাণীসম্পদ অধিদপ্তর।
জানা যায়, শুরুতে প্রতিষ্ঠানটিতে অনেকে সাড়া ফেললেও দিনদিন সৃষ্টি হচ্ছে জটিলতার। কারণ আগের মতো পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত দুধ। ফলে অনেকটা থমকে গেছে কার্যক্রম।
খামারিরা বলছেন, গোখাদ্যের চড়া দাম ও প্রাণীর চিকিৎসায় সরকারি কর্মকর্তাদের অসহযোগিতার কারণে ব্যাহত হচ্ছে দুধ উৎপাদন।
এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. বাবুল হোসেন বলেন, দুধ বিক্রয়ের যে সমস্যা বা বিড়ম্বনা এটি আর থাকবে না। পঞ্চগড় জেলায় একটি ডেইরি হাব হয়ে গেছে। এখানে বিভিন্ন পর্যায় থেকে খামারিরা দুধ সংগ্রহ করে তারা তাদের ডেইরি হাবে নিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ২০২৩ সালে সারাদেশে ১৩ টি ডেইরি হাব প্রতিষ্ঠা করে সরকার।





