Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

গৃহবধূর প্রথম স্বামীর হাতে দ্বিতীয় স্বামী খুন

admin • 22 Sep 2024, 11:53 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
গৃহবধূর প্রথম স্বামীর হাতে দ্বিতীয় স্বামী খুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আসমা বেগম নামের এক নারীর দ্বিতীয় স্বামী আকবর আলীকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে প্রথম স্বামী রমজান মাতুব্বর। রোববার সন্ধ্যায় ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকবর আলী খয়রাতি পৌরসভার ২নং ওয়ার্ডের কলম খয়রাতির ছেলে। ঘাতক প্রথম স্বামী রমজান মাতুব্বর ভাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের খাড়াকান্দা গ্রামের সোনা উল্লাহ মাতুব্বরের ছেলে।

স্থানীয়রা জানায়, আসমা বেগমের সাথে ঘাতক রমজানের প্রথমে বিয়ে হয়। বিয়ের ৬–৭ বছর পর রমজান মাতুব্বর তার স্ত্রী আসমাকে বাবার বাড়ি রেখে পালিয়ে ঢাকা চলে যায়। এর দুই বছর পরে আসমা বেগম আকবর আলীকে দ্বিতীয় বিয়ে করে। কিছুদিন পরে রমজান ফিরে এলে আসমাকে সে আবার বিয়ে করে। এর কিছুদিন পর রমজান পুনরায় চলে গেলে দ্বিতীয় স্বামী আকবরকে বিয়ে করে বসবাস করতে থাকে। এ ঘটনা নিয়ে রমজানের সাথে আকবরের শত্রুতা ছিল।

নিহত আকবর আলীর পুত্রবধূ মঞ্জিলা বেগম বলেন, ‘রোববার দুপুর ১টার দিকে তার শাশুড়ির প্রথম স্বামী রমজান মাতুব্বর একটি ধারাল অস্ত্র নিয়ে দ্বিতীয় স্বামীর আকবর আলীকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকবর আলী মারা যায়।’

 

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত বলেন, ‘আকবর আলী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে রমজান মাতুব্বর। সংবাদ পেয়ে ঘটনাস্থল খাড়াকান্দা পরিদর্শন করি । নিহত আকবরের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।